ষ ষাঁড়াষাঁড়ি ষাঁড়াষাঁড়ি [ ṣān̐ḍ়ā-ṣān̐ḍ়i ] বি. ষাঁড়ে ষাঁড়ে লড়াই। [বাং. ষাঁড় + আ + ষাঁড় + ই]। ষাঁড়াষাঁড়ির বান — প্রবল গর্জন ও জলোচ্ছ্বাসযুক্ত বান।
ষ ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ বি. ষষ্ঠীবিভক্তিযুক্ত পদের সঙ্গে অন্য পদের সমাসের নাম, সম্বন্ধ তত্পুরুষ।
ষ ষষ্ঠী ষষ্ঠী [ ṣaṣṭhī ] বিণ. (স্ত্রী.) ছয়ের স্হানীয়া (ষষ্ঠী তিথি)। ☐ বি. ১. সন্তানের রক্ষাকারিণী দেবীবিশেষ; ২. কৃত্তিকা; ৩. (ব্যাক.) সম্বন্ধপদের বিভক্তি; ৪. (জ্যোতিষ.) তিথিবিশেষ। [সং. ষষ্ঠ + ঈ]। ষষ্ঠী তৎপুরুষ বি. ষষ্ঠীবিভক্তিযুক্ত পদের সঙ্গে অন্য পদের সমাসের নাম, সম্বন্ধ তত্পুরুষ। ষষ্ঠীতলা বি. বারোয়ারি ষষ্ঠী পূজার স্হান। ষষ্ঠীপূজা বি. ষষ্ঠীদেবীর পূজা; জাতকের জন্মের ষষ্ঠ দিনে অনুষ্ঠেয় মঙ্গলকর্মবিশেষ। ষষ্ঠীবাটা বিণ. জামাইষষ্ঠীর তত্ত্ব। ষষ্ঠীবুড়ি বি. ষষ্ঠীদেবী। ষষ্ঠীর বাহন বি. বিড়াল। ষষ্ঠীর কৃপা বি. ১. ষষ্ঠীদেবীর দয়া; ২. সন্তানলাভ।
ষ ষাঁড় ষাঁড় [ ṣān̐ḍ় ] বি. ষণ্ড, বৃষ, পুরুষ গোরু। [প্রাকৃ. সংড < ষণ়্ড]। ষাঁড়ের গোবর বি. (ব্যঙ্গে) যে লোক কোনো কাজের নয়, অকর্মণ্য ব্যক্তি। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) স্বেচ্ছাবিহারী বা উচ্ছৃঙ্খল লোক।