প্রকোপ

প্রকোপ [ prakōpa ] বি. 1 প্রাবল্য (রোগের প্রকোপ); 2 ভীষণ ক্রোধ (দুর্বাসার প্রকোপ প্রশমিত হল না)। [সং. প্র + কোপ]। প্রকোপন বি. 1 উত্তেজন; ক্রুদ্ধকরণ; 2 বৃদ্ধিকরণ। প্রকোপিত বিণ. উত্তেজিত; ক্রুদ্ধ; বৃদ্ধিপ্রাপ্ত।

প্রকৃষ্ট

প্রকৃষ্ট [ prakṛṣṭa ] বিণ. শ্রেষ্ঠ; উত্কৃষ্ট, প্রশস্ত (প্রকৃষ্ট উপায়, প্রকৃষ্ট পথ)। [সং. প্র + √ কৃষ্ + ত]। বি. প্রকৃষ্টতা, প্রকৃষ্টত্ব। স্ত্রী. প্রকৃষ্টা।

প্রকৃতপক্ষে

প্রকৃতপক্ষে, প্রকৃতপ্রস্তাবে ক্রি-বিণ. আসলে, বস্তুত, বাস্তবিকপক্ষে।

প্রকৃত

প্রকৃত [ prakṛta ] বিণ. সত্য, খাঁটি, বাস্তবিক, আসল (প্রকৃত ব্যাপার, প্রকৃত শিক্ষা)। [সং. প্র + √ কৃ + ত]। বি. প্রকৃতত্ব। প্রকৃতপক্ষে, প্রকৃতপ্রস্তাবে ক্রি-বিণ. আসলে, বস্তুত, বাস্তবিকপক্ষে। প্রকৃতার্থ বি. আসল মানে; গূঢ় মর্ম।