প্রতিবিপ্লব

প্রতিবিপ্লব [ prati-biplaba ] বি. কোনো বিপ্লবের বিরুদ্ধবাদীদের দ্বারা পরিচালিত আর এক বিপ্লব, counter-revolution. [সং. প্রতি + বিপ্লব]। প্রতিবিপ্লবী বিণ. প্রতিবিপ্লবমূলক; প্রতিবিপ্লবপন্হী। ☐ বি. প্রতিবিপ্লবপন্হী বা প্রতিবিপ্লবকারী ব্যক্তি।

প্রতিবিধান

প্রতিবিধান [ prati-bidhāna ] বি. 1 প্রতিকার; 2 নিরাময় বা দূরীকরণের উপায় (রোগের প্রতিবিধান); 3 প্রতিশোধ। [সং. প্রতি + বিধান]। বিণ. প্রতিবিহিত।

প্রতিবাসী

প্রতিবাসী [ pati-bāsī ] (-সিন্) বিণ. বি. প্রতিবেশী, পড়শি, নিকটে বা কাছাকাছি বাসকারী। [সং. প্রতি + √ বস্ + ইন্]। স্ত্রী. প্রতিবাসিনী।

প্রতিবাদী

প্রতিবাদী (-দিন্) বিণ. বি. 1 বিরুদ্ধবাদী; 2 প্রতিপক্ষ; 3 বিবাদী; 4 আসামি। স্ত্রী. প্রতিবাদিনী।

প্রতিবাদ

প্রতিবাদ [ prati-bāda ] বি. 1 কোনো উক্তি খণ্ডনের জন্য প্রত্যুক্তি; 2 আপত্তিজ্ঞাপন (অন্যায়ের প্রতিবাদ করা); 3 বিরুদ্ধ উক্তি। [সং. প্রতি + √ বদ্ + অ]। প্রতিবাদী (-দিন্) বিণ. বি. 1 বিরুদ্ধবাদী; 2 প্রতিপক্ষ; 3 বিবাদী; 4 আসামি। স্ত্রী. প্রতিবাদিনী।

প্রতিবাত

প্রতিবাত [ prati-bāta ] বিণ. ক্রি-বিণ. বায়ুর প্রতিকূল বা প্রতিকূলে, যেদিক থেকে বায়ু বইছে সেই দিক বা দিকে। ☐ বি. প্রতিকূল বায়ু, উলটো দিক থেকে আগত বায়ু। [সং. প্রতি + বাত2]।