প্রতিস্পর্ধা
প্রতিস্পর্ধা [ prati-spardhā ] বি. প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। [সং. প্রতি + স্পর্ধা]। প্রতিস্পর্ধী (-র্ধিন্) বিণ. 1 প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী; 2 সমকক্ষ।
প্রতিসন্ধান
প্রতিসন্ধান [ prati-sandhāna ] বি. 1 অনুসন্ধান, অন্বেষণ; 2 অনুচিন্তন, অবধান। [সং. প্রতি + সন্ধান]।
প্রতিসংহার
প্রতিসংহার [ prati-saṃhāra ] বি. 1 (অস্ত্রাদি) সংবরণ; 2 নিবর্তন; 3 ফিরিয়ে নেওয়া। [সং. প্রতি + সম্ + √ হৃ + অ]। প্রতিসংহৃত বিণ. ফিরিয়ে নেওয়া হয়েছে এমন।