প্রত্যয়িত

প্রত্যয়িত বিণ. যার দ্বারা প্রত্যয়ন বা বিশ্বাস সৃষ্টি হয়, দায়িত্বশীল ব্যক্তির দ্বারা স্বাক্ষরযুক্ত, attested. প্রত্যয়িত নকল attested copy.

প্রত্যয়ন

প্রত্যয়ন বি. প্রতিপন্নকরণ, প্রতিষ্ঠা করা, (প্রমাণ হিসাবে) দাঁড় করানো।

প্রত্যয়

প্রত্যয় [ pratyaẏa ] বি. 1 বিশ্বাস (‘এই প্রত্যয়ের থেকে গভীর অগ্নির জন্ম হয়’: জী. দা.; দৃঢ় প্রত্যয়); স্হির ধারণা; 2 (ব্যাক.) শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে যে শব্দাংশ বিশেষ অর্থের নির্দেশ করে (তদ্ধিত প্রত্যয়, কৃত্ প্রত্যয়)। [সং. প্রতি + √ ই + অ]। প্রত্যয়ন বি. প্রতিপন্নকরণ, প্রতিষ্ঠা করা, (প্রমাণ হিসাবে) দাঁড় করানো। প্রত্যয়িত বিণ. যার দ্বারা প্রত্যয়ন বা বিশ্বাস সৃষ্টি হয়, দায়িত্বশীল ব্যক্তির দ্বারা স্বাক্ষরযুক্ত, attested. প্রত্যয়িত নকল attested copy. প্রত্যয়ী (-য়িন্) বিণ. বিশ্বাসকারী, বিশ্বাসী।

প্রত্যভিবাদ

প্রত্যভিবাদন, প্রত্যভিবাদ [ pratyabhi-bādana, pratyabhi-bāda ] বি. অভিবাদনের জবাবে অভিবাদন, প্রতিনমস্কার। [সং. প্রতি + অভিবাদন, অভিবাদ]।

প্রত্যভিবাদন

প্রত্যভিবাদন, প্রত্যভিবাদ [ pratyabhi-bādana, pratyabhi-bāda ] বি. অভিবাদনের জবাবে অভিবাদন, প্রতিনমস্কার। [সং. প্রতি + অভিবাদন, অভিবাদ]।

প্রত্যভিজ্ঞান

প্রত্যভিজ্ঞা, প্রত্যভিজ্ঞান [ pratyabhijñā, pratyabhi-jñāna ] বি. পূর্বপরিচয় সম্বন্ধে চেতনা, পূর্বপরিচিতকে চেনা, recognition. [সং. প্রতি + অভি + √ জ্ঞা + অ + আ, অন]।

প্রত্যভিজ্ঞা

প্রত্যভিজ্ঞা, প্রত্যভিজ্ঞান [ pratyabhijñā, pratyabhi-jñāna ] বি. পূর্বপরিচয় সম্বন্ধে চেতনা, পূর্বপরিচিতকে চেনা, recognition. [সং. প্রতি + অভি + √ জ্ঞা + অ + আ, অন]।

প্রত্যবেক্ষা

প্রত্যবেক্ষণ, প্রত্যবেক্ষা [ pratyabēkṣaṇa, pratyabēkṣā ] বি. 1 অনুসন্ধান; 2 পর্যবেক্ষণ; 3 গবেষণা; 4 বিচার; 5 তত্ত্বাবধান। [সং. প্রতি + অব + √ ঈক্ষ্ + অন, অ + আ]।

প্রত্যবেক্ষণ

প্রত্যবেক্ষণ, প্রত্যবেক্ষা [ pratyabēkṣaṇa, pratyabēkṣā ] বি. 1 অনুসন্ধান; 2 পর্যবেক্ষণ; 3 গবেষণা; 4 বিচার; 5 তত্ত্বাবধান। [সং. প্রতি + অব + √ ঈক্ষ্ + অন, অ + আ]।

প্রত্যন্তপ্রদেশ

প্রত্যন্তপ্রদেশ বি. প্রান্ত বা সীমান্তের কাছে অবস্হিত প্রদেশ বা অঞ্চল।