প্রত্যুত্থান

প্রত্যুত্থান [ pratyutthāna ] বি. আগন্তুকের সম্মানার্থে উঠে দাঁড়ানো। [সং. প্রতি + উত্থান]। প্রত্যুত্থিত বিণ. প্রত্যুত্থান করেছে এমন।

প্রত্যাহার

প্রত্যাহরণ, প্রত্যাহার [ pratyā-haraṇa, pratyā-hāra ] বি. 1 ফিরিয়ে নেওয়া (মন্তব্য প্রত্যাহার, ধর্মঘট প্রত্যাহার); 2 (দর্শ.) কাম্য বস্তু থেকে ইন্দ্রিয়বৃত্তির নিরোধ, ইন্দ্রিয়গুলিকে সবলে বিষয় থেকে আকর্ষণ। [সং. প্রতি + আ + √ হৃ + অন, অ]। প্রত্যাহৃত বিণ. প্রত্যাহার করা হয়েছে এমন।

প্রত্যাহরণ

প্রত্যাবৃত্ত

প্রত্যাবৃত্ত বিণ. ফিরে এসেছে এমন। স্ত্রী. প্রত্যাবৃত্তা।

প্রত্যাবৃত্তি

প্রত্যাবৃত্তি বি. 1 প্রত্যাবর্তন; 2 পশ্চাদ্গামিতা, পশ্চাদপসরণ, regression. (বি. প.)।

প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন [ pratyā-bartana ] বি. ফিরে আসা, প্রত্যাগমন। [সং. প্রতি + আবর্তন]। প্রত্যাবৃত্ত বিণ. ফিরে এসেছে এমন। স্ত্রী. প্রত্যাবৃত্তা। প্রত্যাবৃত্তি বি. 1 প্রত্যাবর্তন; 2 পশ্চাদ্গামিতা, পশ্চাদপসরণ, regression. (বি. প.)।