প্রদা

প্রদা স্ত্রী. -প্রদ [ -prada ] বিণ. দানকারী, দেয় এমন (সুখপ্রদ)। [সং. প্র + √ দা + অ]।

প্রদ

-প্রদ [ -prada ] বিণ. দানকারী, দেয় এমন (সুখপ্রদ)। [সং. প্র + √ দা + অ]। স্ত্রী. প্রদা।

প্রথিতযশা

প্রথিতযশা (-শস্) বিণ. বিপুল কীর্তিসম্পন্ন, খুব বিখ্যাত।

প্রথিতনামা

প্রথিতনামা (-মন্) বিণ. খ্যাতিমান, যার নাম প্রসিদ্ধ।

প্রথিত

প্রথিত [ prathita ] বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ (প্রথিতযশা)। [সং. √ প্রথ্ + ত]। প্রথিতনামা (-মন্) বিণ. খ্যাতিমান, যার নাম প্রসিদ্ধ। প্রথিতযশা (-শস্) বিণ. বিপুল কীর্তিসম্পন্ন, খুব বিখ্যাত।

প্রথামতো

প্রথামতো ক্রি-বিণ. প্রথা বা নিয়ম অনুযায়ী (সাঁওতালদের প্রথামতো বিয়ে হল)।

প্রথাবিরুদ্ধ

প্রথাবিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে মেলে না এমন, প্রথার সঙ্গে সংগতিহীন।

প্রথাগত

প্রথাগত বিণ. 1 আইনাগনুগ, নিয়মনির্দিষ্ট; 2 অনেকদিন ধরে চলে আসছে এমন, প্রচলিত (প্রথাগত শিক্ষা)।

প্রথা

প্রথা [ prathā ] বি. 1 রীতি (প্রথাগত সৌজন্য); 2 প্রচলিত আচার, দেশাচার (সামাজিক প্রথা); 3 নিয়ম, পদ্ধতি (শিক্ষাদানের প্রথা)। [সং. √ প্রথ্ + অ + আ]। প্রথাগত বিণ. 1 আইনাগনুগ, নিয়মনির্দিষ্ট; 2 অনেকদিন ধরে চলে আসছে এমন, প্রচলিত (প্রথাগত শিক্ষা)। প্রথানুগ বিণ. প্রথা অনুযায়ী। প্রথাবিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে মেলে না এমন, প্রথার সঙ্গে সংগতিহীন। প্রথামতো ক্রি-বিণ. প্রথা বা নিয়ম অনুযায়ী (সাঁওতালদের প্রথামতো বিয়ে হল)।