প প্রস্হাপন প্রস্হাপন [ prashāpana ] বি. ১. প্রেরণ; ২. উপস্হাপন। [সং. প্র + √ স্হাপি + অন]। প্রস্হাপিত বিণ. প্রেরিত; উপস্হাপিত।
প প্রস্বাপন প্রস্বাপন [ prasbāpana ] বিণ. নিদ্রাজনক। ☐ বি. নিদ্রাজনক অর্থাত্ ঘুম পাড়িয়ে দেয় এমন পৌরাণিক অস্ত্রবিশেষ। [সং. প্র + √ স্বপ্ + ণিচ্ + অন]।
প প্রস্রাব প্রস্রাব [ prasrāba ] বি. ১. মূত্র (প্রস্রাবের দোষ); ২. মূত্রত্যাগ (প্রস্রাব করা)। [সং. প্র + √ স্রু + অ]।
প প্রহত প্রহত [ prahata ] বিণ. আঘাতপ্রাপ্ত, আহত (তড়িত্প্রহত, তরঙ্গপ্রহত পর্বত, ঝঞ্ঝাপ্রহত)। [সং. প্র + √ হন্ + ত]।
প প্রহর প্রহর [ prahara ] বি. তিনঘণ্টা কাল, দিনরাত্রির আট ভাগের এক ভাগ সময়, যাম। [সং. প্র+ √ হৃ + অ]।
প প্রহরণ প্রহরণ [ praharaṇa ] বি. ১. অস্ত্র (দশপ্রহরণধারিণী দুর্গা); ২. প্রহার। [সং. প্র + √ হৃ + অন]।