পারত্রিক

পারত্রিক [ pāratrika ] বিণ. পরলোকসংক্রান্ত, পারলৌকিক (পারত্রিক কল্যাণ)। [সং. পরত্র + ইক]। তু. বিপ. ঐহিক।

পারতপক্ষে

পারতপক্ষে [ pārata-pakṣē ] ক্রি-বিণ. পারলে, সম্ভব হলে (সেখানে আমি পারতপক্ষে যাই না)। [বাং. পারত < সং. পারক + পক্ষে]।

পারতন্ত্র্য

পারতন্ত্র্য [ pāra-tantrya ] বি. পরাধীনতা, পরতন্ত্রতা। [সং. পরতন্ত্র + য]।

পারক্য

পারক্য [ pārakya ] বি. ১. পরকীয়তা, পরাধীনতা; ২. শক্তিসামর্থ্য। ☐ বিণ. পরলোকসম্বন্ধীয়। [সং. পর + ক=পরক + য]।

পারক

পারক [ pāraka ] বিণ. ১. সমর্থ (অপারক); ২. পটু, পারদর্শী। [সং. √ পৃ + অক]। পারকতা বি. সামর্থ্য; পটুতা।

পায়ু

পায়ু [ pāẏu ] বি. মলদ্বার, গুহ্যদেশ। [সং. √ পা + উ]।

পায়ী

পায়ী [ pāẏī ] (-য়িন্) বিণ. যে পান করে, পানকারী (স্তন্যপায়ী)। [সং. √ পা + ইন্]।

পায়দল

পায়দল [ pāẏa-dala ] ক্রি-বিণ. পায়ে হেঁটে, পদব্রজে (পায়দল চলে যাব)। [হি. পৈদল < সং. পদতল]।

পাম্পশু

পাম্পশু [ pāmpaśu ] বি. সাধারণত ধুতির সঙ্গে পরিধেয় ফিতে-ছাড়া শৌখিন জুতোবিশেষ। [ইং. pump shoe]।