পিহিত

পিহিত [ pihita ] বিণ. ১. খাপে ঢাকা, কোষবদ্ধ, পিধানে রক্ষিত (পিহিত তলোয়ার); ২. আবৃত, আচ্ছাদিত। [সং. অপি + √ ধা + ত]।

পিস্টন

পিস্টন [ pisṭana ] বি. সামনে-পিছনে বা উপরে-নীচে চলে এমন গতি-সঞ্চারকারী যন্ত্রবিশেষ। [ইং. piston]।

পীয়ূষ

পীয়ূষ [ pīẏūṣa ] বি. অমৃত, সুধা। [সং. √ পীয়্ + ঊষ]।

পুঁচকে

পুঁচকে [ pun̐cakē ] বিণ. (সচ. ব্যঙ্গে বা তুচ্ছার্থে) নিতান্ত ক্ষুদ্র (পুঁচকে ছোঁড়া)। [দেশি]।

পুঁজ

পুঁজ [ pun̐ja ] বি. (পেকে ওঠার পরে) ফোঁড়া বা ক্ষতের দূষিত সাদা রস। [সং. পূয]।

পুঁটে

পুঁটে [ pun̐ṭē ] বি. ১. বালাজাতীয় গয়নার মুখ; ২. ঘুণ্টি। ☐ বিণ. খুব ছোটো (পুঁটে পেরেক)। [দেশি]।

পুঙ্খানুপুঙ্খ

পুঙ্খানুপুঙ্খ বিণ. (বাং.) তন্নতন্ন, অতি সূক্ষ্ম (পুঙ্খানুপুঙ্খ বর্ণনা)।

পুঙ্খ

পুঙ্খ [ puṅkha ] বি. বাণ বা তিরের গোড়া বা মূল। [সং. পুম্স্ + √ খন্ + অ]। পুঙ্খানুপুঙ্খ বিণ. (বাং.) তন্নতন্ন, অতি সূক্ষ্ম (পুঙ্খানুপুঙ্খ বর্ণনা)।

পুচ্ছ

পুচ্ছ [ puccha ] বি. ১. লেজ, লাঙুল (ময়ূরপুচ্ছ); ২. পিছনের অংশ (ধূমকেতুর পুচ্ছ)। [সং. √ পুচ্ছ্ + অ]।

পুটিত

পুটিত [ puṭita ] বিণ. ১. মুখ আটকানো ছোটো পাত্রে বা মুচিতে অগ্নিপক্ব বা রান্না করা হয়েছে এমন; ২. আবৃত; ৩. গ্রথিত; ৪. মর্দিত। [সং. √ পুট্ + ত]।