প প্রণিহিত প্রণিহিত [ praṇi-hita ] বি. ১. অভিনিবিষ্ট, মনোযোগ দেওয়া হয়েছে এমন; ২. সমাহিত; ৩. অর্পিত, স্হাপিত। [সং. প্র + নি + √ ধা + ত]।
প প্রাণিপাত প্রাণিপাত [ prāṇi-pāta ] বি. ১. প্রণাম; ২. ভূমিতে লুটিয়ে অভিবাদন। [সং. প্র + নি + √ পত্ + অ]।
প প্রণিধি প্রণিধি [ praṇidhi ] বি. ১. চর, দূত; ২. মনোনিবেশ, প্রণিধান; ৩. প্রার্থনা। [সং. প্র + নি + √ ধা + ই]।
প প্রণব প্রণব [ praṇaba ] বি. ১. ওঁকার, যে-মন্ত্র পাঠপূর্বক হিন্দুগণ ঈশ্বরের আরাধনা করে; ২. আদিধ্বনি; ৩. ব্রহ্মের শব্দপ্রতীক; ৪. বেদের মূল। [সং. প্র + √ নু (স্তুতি) + অ]।
প প্রণত প্রণত [ praṇata ] বিণ. ১. প্রণাম বা নমস্কার করছে এমন; ২. নত হয়েছে বা ঝুঁকে পড়েছে এমন (প্রণত বৃক্ষশাখা)। [সং. প্র + √ নম্ + ত]।