প্রতিবস্তুপমা

প্রতিবস্তুপমা [ prati-bastupamā ] বি. উপমান বা উপমেয়ের সাধারণ ধর্মের পার্থক্য সত্ত্বেও সাদৃশ্য বোধগম্য হয় এণন অর্থালংকারবিশেষ। [সং. প্রতিবস্তু + উপমা]।

প্রতিবল

প্রতিবল [ prati-bala ] বি. শত্রুপক্ষের বা বিপক্ষের সৈন্য বা সৈন্যবল। ☐ বিণ. সমান শক্তিসম্পন্ন। [সং. প্রতি + বল]।

প্রতিবর্তন

প্রতিবর্তন [ prati-bartana ] বি. ১. বিপরীত দিক বা মুখ উপস্হিতকরণ, obversion (বি.প.); ২. ফেরা, প্রত্যাবর্তন। [সং. প্রতি + √ বৃত্ + ণিচ্ + অন]।

প্রতিবদ্ধ

প্রতিবদ্ধ [ prati-baddha ] বিণ. বাধাপ্রাপ্ত; ব্যাহত (প্রতিবদ্ধ বায়ু, প্রতিবদ্ধ আলো)। [সং. প্রতি + বদ্ধ]।

প্রতিবচন

প্রতিবচন [ prati-bacana ] বি. ১. উত্তর বা প্রত্যুত্তর; ২. প্রতিকূল বাক্য; ৩. সমানার্থক বাক্য; ৪. প্রতিধ্বনি। [সং. প্রতি + বচন]।

প্রতিফলিত

প্রতিফলিত [ prati-phalita ] বিণ. ১. প্রতিবিম্বিত; ২. পতিত আলোক প্রত্যাবৃত্ত হয়েছে এমন বা ওই আলোকে উদ্ভাসিত, reflected. [সং. প্রতি + √ ফল্ + ত]।

প্রতিফলন

প্রতিফলন [ prati-phalana ] বি. ১. প্রতিবিম্বপাত (সাহিত্য লেখকের মনের প্রতিফলন); ২. দর্পণ ইত্যাদিতে পতিত আলোকের প্রত্যাবর্তন, reflection. [সং. প্রতি + √ ফল্ + অন]।

প্রতিফল

প্রতিফল [ prati-phala ] বি. ১. প্রতিশোধ; ২. শাস্তি (এর প্রতিফল তোমাকে পেতেই হবে)। [সং. প্রতি + ফল]।

প্রতিপ্রহার

প্রতিপ্রহার [ prati-prahāra ] বি. ১. প্রতিঘাত, পালটা আঘাত; ২. পালটা প্রহার। [সং. প্রতি + প্রহার]।

প্রতিপ্রস্হান

প্রতিপ্রস্হান [ prati-prashāna ] বি. শত্রুর বা বিপক্ষের আশ্রয়; বিপক্ষের আশ্রয় গ্রহণ; বিপক্ষে চলে যাওয়া। [সং. প্রতি + প্রস্হান]।