প পাখনা পাখনা [ pākhanā ] বি. ১. পাখির ডানা; ২. মাছের ডানা; ৩. পতঙ্গের ডানা। [বাং. পাখ (< সং. পক্ষ) + না (স্বার্থে)]।
প পাকিস্তানি পাকিস্তানি [ pākistāni ] বি. পাকিস্তানবাসী। ☐ বিণ. পাকিস্তানের (পাকিস্তানি রীতি); পাকিস্তানসম্বন্ধীয়। [ফা. পাক-ই স্তান + বাং. ই]।
প পাকল পাকল [ pākala ] বি. ১. আগুন; ২. জ্বররোগবিশেষ। ☐ বিণ. ১. পাকা (গাছের পাকল পাতা); ২. লাল, অগ্নিবর্ণ (পাকল চক্ষু)। [সং. পাক + √ লা + অ]।