প পাটিপত্র পাটিপত্র [ pāṭi-patra ] বি. (আঞ্চ.) বিবাহের পূর্বে পাত্রপক্ষ বা কন্যাপক্ষের দ্বারা বিবাহের কথা পাকা করার অনুষ্ঠানবিশেষ। [বাং. পাটি + সং. পত্র]।
প পাটক পাটক [ pāṭaka ] বি. ১. নদীর তীর বা কূল; ২. পাশাখেলার দান, গুটি দিয়ে চাল দেওয়া। [সং. √ পাটি + অক]।
প পাঞ্চাল পাঞ্চাল [ pāñcāla ] বিণ. পঞ্চালদেশীয়। ☐ বি. পঞ্চাল দেশ। [সং. পঞ্চাল + অ]। পাঞ্চালী বি. ১. (মহাভারতে) পাঞ্চালরাজকন্যা দ্রৌপদী; ২. কাষ্ঠাদিনির্মিত পুতুল।
প পাঞ্চভৌতিক পাঞ্চভৌতিক [ pāñca-bhautika ] বিণ. ক্ষিতি অপ্ তেজঃ প্রভৃতি পঞ্চভূত দ্বারা গঠিত; পঞ্চভূতসম্বন্ধীয়। [সং. পঞ্চভূত + ইক]।