পক্ষধর

পক্ষজ, পক্ষধর বি. 1 চন্দ্র; 2 পাখি।

পক্ষজ

পক্ষজ, পক্ষধর বি. 1 চন্দ্র; 2 পাখি।

পক্ষপাত

পক্ষপাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)।

পক্ষপাতী

পক্ষপাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. পক্ষপাতিতা, পক্ষপাতিত্ব।

পক্ষপুট

পক্ষপুট বি. ১. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়।

পক্ষবিধূনন

পক্ষবিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন (‘কেন অকারণ পক্ষবিধূনন’: বিষ্ণু)।

পক্ষল

পক্ষল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)।