পচানো

পচানো ক্রি. বি. বিকৃত, নষ্ট, গলিত বা দূষিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

পচা

পচা [ pacā ] ক্রি. বিকৃত হওয়া, খারাপ বা নষ্ট হওয়া, গলে যাওয়া (ফল পচে, ডিম পচেছে)। ☐ বি. পচন। ☐ বিণ. 1 পচে গেছে এমন, বিকৃত (পচা ডিম); 2 গুমট, ভ্যাপসা (পচা গরম); 3 যখন সবকিছু পচে ওঠে এমন (পচা ভাদ্র); 4 দূষিত (পচা ঘা)। [সং. √ পচ্ + বাং. আ]। পচানো ক্রি. বি. বিকৃত, নষ্ট, গলিত বা দূষিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। পচানি বি. 1 পচা জিনিসের রস; 2 পচন।

পচনশীল

পচনশীল বিণ. 1 পচে যাচ্ছে বা সহজেই পচে যায় এমন; 2 (আল.) ধ্বংস হয়ে বা ভেঙে পড়ে যাচ্ছে এমন (পচনশীল সমাজব্যবস্হা)।

পচ

পচ [ paca ] বি. বিকৃতি, গলন, পচন (পচ ধরা)। [পচা দ্র]।

পঙ্কজ

পঙ্কজ বিণ. কর্দমজাত, কাদায় উত্পন্ন। ☐ বি. পদ্মফুল। স্ত্রী. পঙ্কজা।

পঙ্কজিনী

পঙ্কজিনী বি. (স্ত্রী.) 1 যেখানে পদ্ম জন্মে এমন পুকুর; 2 পদ্মের ঝাড়; পদ্মসমূহ।

পঙ্করুহ

পঙ্করুহ বি. পদ্ম। পঙ্কিল বিণ. কর্দমাক্ত, কাদাভরা।

পঙ্কিলতা

পঙ্কিলতা বি. কাদায় ভরে থাকা; কর্দমাক্ততা; আবিলতা।