পট্টিশ

পট্টিশ [ paṭṭiśa ] বি. প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ, খড্গের মতো তরবারিবিশেষ। [সং. পট্টি + √ শো + অ]।

পট্টিকা

পট্টিকা [ paṭṭikā ] বি. ছোটো পট্টি, ছোটো ফালি বা ফিতে। [সং. পট্ট + ক + আ]।

পট্টদেবী

পট্টমহিষী, পট্টদেবী বি. পাটরানি, প্রধান মহিষী; সিংহাসনে বসবার অধিকারিণী।

পট্টমহিষী

পট্টমহিষী, পট্টদেবী বি. পাটরানি, প্রধান মহিষী; সিংহাসনে বসবার অধিকারিণী।

পট্টনায়ক

পট্টনায়ক বি. প্রধান নায়ক; মোড়লের উপাধিবিশেষ।

পট্ট

পট্ট [ paṭṭa ] বি. 1 পাটা, তক্তা, ফলক (তাম্রপট্ট); 2 আসন, সিংহাসন (রাজপট্ট); 3 পিঁড়ি, কাষ্ঠাসন; 4 রাজকীয় সনদ, পাট্টা; 5 পাট বা রেশম (পট্টবস্ত্র); 6 গ্রাম বা নগর; 7 পাগড়ি; 8 উত্তরীয়, চাদর। [সং. √ পট্ + ত]। পট্টনায়ক বি. প্রধান নায়ক; মোড়লের উপাধিবিশেষ। পট্টমহিষী, পট্টদেবী বি. পাটরানি, প্রধান মহিষী; সিংহাসনে বসবার অধিকারিণী।