পণব

পণব [ paṇaba ] বি. ঢোলজাতীয় প্রাচীন বাদ্যযন্ত্রবিশেষ। [সং. পণ + √ বা + অ]।

পণকিয়া

পণকিয়া বি. (গণি.) কুড়ি গণ্ডা বা পণ-সম্পর্কিত গণনা।

পণন

পণন বি. বিনিময়; বিক্রয়।

পণপ্রথা

পণপ্রথা বি. বিবাহাদিতে বরপক্ষকে বা কন্যাপক্ষকে অর্থ দেবার রীতি।

পণরক্ষা

পণরক্ষা বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন।

পণ

পণ [ paṇa ] বি. 1 প্রতিজ্ঞা, দৃঢ়সংকল্প (পণরক্ষা); 2 বাজি, খেলায় হারজিতের মূল্য (প্রাণপণ, জমি পণ রেখে খেলা); 3 শর্ত, কড়ার (ধনুকভাঙা পণ); 4 বিবাহে বরপক্ষকে বা কন্যাপক্ষকে দেয় শুল্ক বা অর্থমূল্য (পণপ্রথা); 5 ক্রেয় বা বিক্রেয় বস্তু; 6 সংখ্যার পরিমাণবিশেষ, কুড়ি গণ্ডা। [সং. √ পণ্ + অ]। পণকিয়া বি. (গণি.) কুড়ি গণ্ডা বা পণ-সম্পর্কিত গণনা। পণন বি. বিনিময়; বিক্রয়। পণপ্রথা বি. বিবাহাদিতে বরপক্ষকে বা কন্যাপক্ষকে অর্থ দেবার রীতি। পণবদ্ধ বিণ. অঙ্গীকারবদ্ধ। পণরক্ষা বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন।

পড়োপড়ো

পড়ো-পড়ো [ paḍ়ō-paḍ়ō ] বিণ. পতনোম্মুখ (বাড়িটা পড়োপড়ো হয়েছে)। [বাং. পড়া1 (প্রকার অর্থে দ্বিত্ব)]।

পড়েন

পড়েন1 [ paḍ়ēna1 ] বি. বস্ত্রাদির দিকের বুনুনির সুতো (টানাপোড়েন)। [সং. পরিমাণ]। পড়েন2 [ paḍ়ēna2 ] বি. ওজন করবার বাটখারা (পালাপড়েন)। [সং. প্রতিমান]।

পোড়ো

পড়ুয়া, পড়ো, পোড়ো [ paḍ়uẏā, paḍ়ō, pōḍ়ō ] বি. ছাত্র, অধ্যয়নকারী (‘পোড়ো মোর বিড়ালছানাটি’: রবীন্দ্র)। [বাং. পড়া2 + উয়া > ও]।