পতিংবরা

পতিং-বরা বিণ. বি. স্বয়ংবরা, নিজেই নিজের পতি নির্বাচনকারিণী।

পতিঘাতিনী

পতিঘাতিনী বিণ. (স্ত্রী.) স্বামীর হত্যাকারিণী, স্বামীহন্ত্রী।

পতিত্ব

পতিত্ব বি. পতির পদ বা কাজ (পতিত্বে বরণ করা)।

পতিপরায়ণা

পতিপরায়ণা বিণ. (স্ত্রী.) পতির প্রতি একান্ত অনুরক্তা।

পতিপ্রাণা

পতিপ্রাণা বিণ. (স্ত্রী.) স্বামীকে নিজের প্রাণস্বরূপ জ্ঞানকারিণী; পতিব্রতা।

পতিব্রতা

পতিব্রতা বিণ. (স্ত্রী.) পতিসেবাকে পুণ্য ব্রতরূপে গ্রহণকারিণী, সাধ্বী।

পতিমতী

পতিমতী বিণ. 1 পতি আছে এমন, সধবা; 2 প্রভুযুক্তা (পতিমতী পৃথ্বী)।

পতিসেবা

পতিসেবা বি. স্ত্রীকর্তৃক পতির পরিচর্যা।