পথের কুকুর

পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীন ও অনাদৃত লোক।

পথের পথিক

পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী।

পথ

পথ [ patha ] বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। পথকর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। পথকষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। পথখরচ, পথখরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। পথচলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। পথচারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। পথজোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া;...

পত্রী

পত্রী1 [ patrī1 ] বি. চিঠি; 2 পত্রিকা। [সং. পত্র + ঈ]। পত্রী2 [ patrī2 ] (-ত্রিন্) বিণ. পত্রযুক্ত (দ্বিবীজপত্র)। ☐ বি. 1 (পত্র বা ডানা আছে বলে) পাখি; 2 গাছ; 3 বাণ। [সং. পত্র + ইন্]।

পত্রিকা

পত্রিকা [ patrikā ] বি. 1 পাতা (নবপত্রিকা); 2 চিঠি; 3 খবরের কাগজ (দৈনিক পত্রিকা); 4 লিখিত কাগজ (জন্মপত্রিকা)। [সং. পত্র + ক + আ]।

পত্র করা

পত্র করা ক্রি. বি. বিবাহের সম্বন্ধ লিখিতভাবে পাকাপাকি স্হির করা।

পত্রপাঠ

পত্রপাঠ বি. চিঠি পড়া। ☐ ক্রি-বিণ. (বাং.) পত্র পড়ামাত্র; অবিলম্বে; তত্ক্ষণাত্ (পত্রপাঠ বিদায় দেওয়া)।

পত্রপুট

পত্রপুট বি. গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঠোঙা।

পত্রবন্ধু

পত্রবন্ধু বি. যে-বন্ধুর সঙ্গে কেবল চিঠিপত্রেই যোগাযোগ হয়।