প পরভূমি পরভূম, পরভূমি [ para-bhūma, para-bhūmi ] বি. অন্যের দেশ, বিদেশ (পরভূমে বাস করা)। [সং. পর3 + ভূমি]।
প পরভূম পরভূম, পরভূমি [ para-bhūma, para-bhūmi ] বি. অন্যের দেশ, বিদেশ (পরভূমে বাস করা)। [সং. পর3 + ভূমি]।
প পরভাগ্যোপজীবী পরভাগ্যোপজীবী [ para-bhāgyōpa-jībī ] (-বিন্) বিণ. জীবনধারণের জন্য অন্যের ভাগ্যের উপর নির্ভর করে এমন। [সং. পর3 + ভাগ্য + উপ + √জীব্ + ইন্। স্ত্রী. পরভাগ্যোপজীবিনী।
প পরব্রহ্ম পরব্রহ্ম [ para-brahma ] (-হ্মন্) বি. বাক্য ও মনের অগোচর নির্গুণ ব্রহ্ম, পরমপুরুষ। [সং. পর3 (পরম) + ব্রহ্মন্]।
প পরব্যোম পরব্যোম [ para-byōma ] বি. 1 সর্বোত্তম বা শ্রেষ্ঠ আকাশ, স্বর্গ; 2 বিষ্ণুলোক, বৈকুণ্ঠ। [সং. পর3 + ব্যোম]।
প পরবাস পরবাস [ para-bāsa ] বি. 1 অন্যের গৃহ 2 প্রবাস (‘এ পরবাসে রবে কে হায়’:রবীন্দ্র) [সং. পর3 + বাস]। পরবাসী বিণ. প্রবাসী (‘পরবাসী, চলে এসো ঘরে’: রবীন্দ্র)। স্ত্রী. পরবাসিনী।