পরমাণু বোমা

পরমাণু বোমা বি. পরমাণু শক্তির দ্বারা উত্পন্ন অত্যন্ত শক্তিশালী বোমাবিশেষ।

পরমাণু

পরমাণু [ paramāṇu ] বি. মৌল পদার্থের সূক্ষতম অংশ যা আর ভাগ করা যায় না, atom. [সং. পরম + অণু] পরমাণু বোমা বি. পরমাণু শক্তির দ্বারা উত্পন্ন অত্যন্ত শক্তিশালী বোমাবিশেষ। পরমাণু শক্তি বি. 1 পরমাণুর পিণ্ডীভূত অংশ (nucleus) থেকে প্রাপ্ত শক্তি; 2 পরমাণু বোমার অধিকারী দেশ বা রাষ্ট্র। বিণ. পারমাণবিক।

পরমতাসহিষ্ণু

পরমতাসহিষ্ণু বিণ. অন্যের মত সহ্য করতে পারে না এমন। [পরমত + অসহিষ্ণু]।

পরমতাবলম্বী

পরমতাবলম্বী (-ম্বিন্) বিণ. অন্যের মতের উপর নির্ভরকারী অন্যের মত অনুসরণকারী।

পরমতসহিষ্ণু

পরমতসহিষ্ণু বিণ. অপরের মতামত সহ্য করতে পারে এমন। বি. পরমতসহিষ্ণুতা।

পরমত

পরমত [ para-mata ] বি. অপরের মত ধারণা বা ধর্ম। [সং. পর3 + মত]। পরমতসহিষ্ণু বিণ. অপরের মতামত সহ্য করতে পারে এমন। বি. পরমতসহিষ্ণুতা। পরমতাবলম্বী (-ম্বিন্) বিণ. অন্যের মতের উপর নির্ভরকারী অন্যের মত অনুসরণকারী। পরমতাসহিষ্ণু বিণ. অন্যের মত সহ্য করতে পারে না এমন। [পরমত + অসহিষ্ণু]।

পরমহংস

পরমহংস বি. জীবন্মুক্ত শুদ্ধচিত্ত নির্বিকার এবং ব্রহ্মানন্দে ও ব্রহ্মচিন্তায় মগ্ন যোগীপুরুষ মহাযোগী।