প পরিকল্পনা আধিকারিক পরিকল্পনা আধিকারিক বি. পরিকল্পনা রচনাকারী সরকারি কর্মচারী, planning officer (স. প.)।
প পরিকল্পনা পরিকল্পনা [ pari-kalpanā ] বি. 1 পরিচিন্তন, চিন্তা; 2 রচনাদির প্রণালী বা নকশা; plan; 3 কাজের প্রণালী বা নকশা সম্পর্কে চিন্তন বা উদ্ভাবন, planning. [সং. পরি + কল্পনা; পরি + √ কল্পি + অন + আ]। পরিকল্পনা আধিকারিক বি. পরিকল্পনা রচনাকারী সরকারি কর্মচারী, planning officer (স. প.)। পরিকল্পিত বিণ. 1 পরিকল্পনা করা হয়েছে এমন; 2 স্হিরীকৃত, সংকল্পিত (পূর্বপরিকল্পিত)।
প পরিকল্পক পরিকল্পক [ pari-kalpaka ] বি. পরিকল্পনাকারী, পরিকল্পনা রচনাকারী সরকারি আধিকারিক, planning officer. [সং. পরি + √ কল্পি + অক]।
প পরিকর্ম পরিকর্ম [ pari-karma ] (-র্মন্) বি. প্রসাধন, সৌন্দর্যবর্ধন; সাজসজ্জা করা। [সং. পরি + কর্মন্]। পরিকর্মা (-র্মন্) বি. ভৃত্য, পরিচারক।
প পরী পরি2, (বর্জি.) পরী [ pari2, (barji.) parī ] বি. (রূপকথায়) 1 ডানাযুক্তা উপদেবীবিশেষ; 2 (আল.) অতি সুন্দরী নারী। [ফা. পরী]।
প পরি পরি1 [ pari1 ] সম্যক ব্যাপ্তি বিশিষ্টতা বিরোধ নিন্দা প্রভৃতি সূচক উপসর্গবিশেষ (পরিমাণ, পরিবাদ, পরিণাম)। [সং. √ পৃ + ই]। পরি2, (বর্জি.) পরী [ pari2, (barji.) parī ] বি. (রূপকথায়) 1 ডানাযুক্তা উপদেবীবিশেষ; 2 (আল.) অতি সুন্দরী নারী। [ফা. পরী]। ডানাকাটা পরি (আল.) নিখুঁত সুন্দরী নারী।
প পরাহত পরাহত [ parā-hata ] বিণ. 1 পরাজিত; 2 আক্রান্ত; 3 বাধাপ্রাপ্ত, ব্যাহত (জীবনযাত্রায় পরাহত, সুদূরপরাহত)। [সং. পরা2 + √ হন্ + ত]।