পরিক্ষিপ্ত
পরিক্ষিপ্ত [ pari-kṣipta ] বিণ. 1 বিক্ষিপ্ত; 2 পরিত্যক্ত; 3 (চতুর্দিক থেকে) বেষ্টিত, পরিবেষ্টিত (প্রাচীরপরিক্ষিপ্ত দুর্গ, ‘তত্ত্বদর্শনের পরিক্ষিপ্ত যুক্তিজাল’: সু. দ.)। [সং. পরি + √ ক্ষিপ্ + ত]।
পরিক্লিষ্ট
পরিক্লিষ্ট [ pari-kliṣṭa ] বিণ. অত্যন্ত ক্লেশপ্রাপ্ত বা কষ্ট পেয়েছে এমন। [সং. পরি + ক্লিষ্ট]।