পরিবার

পরিবার [ paribāra ] বি. 1 পরিজন; 2 স্ত্রী সন্তান প্রভৃতি পোষ্যবর্গ (পরিবারের লোকজন, পরিবার পরিকল্পনা); 3 পত্নী, স্ত্রী (আমার পরিবারের শরীরটা ভালো যাচ্ছে না)। [সং. পরি + √ বৃ + অ]। বিণ. পারিবারিক। পরিবার পরিকল্পনা বি. সন্তান-সন্ততির জন্ম নিয়ন্ত্রণ, family planning.

পরিবাদী

পরিবাদক, পরিবাদী (-দিন্) বিণ. নিন্দাকারী।

পরিবাদক

পরিবাদক, পরিবাদী (-দিন্) বিণ. নিন্দাকারী।

পরিবাদিনী

পরিবাদিনী বিণ. পরিবাদী র স্ত্রীলিঙ্গ। ☐ বি. সপ্ততন্ত্রী বীণাবিশেষ।

পরিবাদ

পরিবাদ [ pari-bāda ] বি. অপবাদ, কুত্সা, নিন্দা (দুঃখে শোকে নিন্দা পরিবাদে’: রবীন্দ্র)। [সং. পরি + √ বদ্ + অ]। পরিবাদক, পরিবাদী (-দিন্) বিণ. নিন্দাকারী। পরিবাদিনী বিণ. পরিবাদী র স্ত্রীলিঙ্গ। ☐ বি. সপ্ততন্ত্রী বীণাবিশেষ।

পরিবহণ

পরিবহণ [ pari-bahaṇa ] বি. 1 (মানুষ মালপত্র ইত্যাদি) বহন করে স্হানান্তরে নিয়ে যাওয়া, transport (স.প.); 2 (বিজ্ঞা.) কোনোকিছুর ভিতর দিয়ে বিদ্যুত্ তাপ প্রভৃতি সঞ্চালন, conduction (বি.প.)। [সং. পরি + বহন]।

পরিবর্ধন

পরিবর্ধন [ paribardhana ] বি. 1 সম্যক বর্ধন, বৃদ্ধি বা সম্প্রসারণ. enlargement (স.প.); 2 লালনপালন; 3 উন্নতিসাধন। [সং. পরি + বর্ধন]। পরিবর্ধিত বিণ. পরিবর্ধন করা হয়েছে এমন।