পরিহিতা

পরিহিতা স্ত্রী. পরিহিত (মেঘনীল শাড়িপরিহিতা)।

পরিহিত

পরিহিত [ pari-hita ] বিণ. পরিধান করা হয়েছে এমন (নববেশ পরিহিত); সজ্জিত। [সং. পরি + √ ধা + ত]। স্ত্রী. পরিহিতা (মেঘনীল শাড়িপরিহিতা)।

পরিহাস

পরিহাস [ pari-hāsa ] বি. ঠাট্টা, বিদ্রুপ; তামাশা। [সং. পরি + √ হস্ + অ]।

পরিহার্য

পরিহার্য [ parihārya ] বিণ. 1 পরিহারের যোগ্য, পরিহরণীয় (প্রতিহিংসার মনোভাব সর্বথা পরিহার্য); 2 উপেক্ষণীয়। [সং. পরি + √ হৃ + য]।

পরিহার

পরিহার [ pari-hāra ] বি. 1 বর্জন, ত্যাগ (অতিভোজন পরিহার করা, অসত্সঙ্গ পরিহার করা)। [সং. পরি + √ হৃ + অ]।

পরিহসনীয়

পরিহসনীয় [ pari-hasanīẏa ] বিণ. পরিহাসের যোগ্য, বিদ্রুপযোগ্য। [সং. পরি +√ হস্ + অনীয়]।

পরিহরা

পরিহরা ক্রি. (কাব্যে) ত্যাগ করা (‘পরিহারি ভব-সুখদুঃখ’: দ্বি.রা)।

পরিহরণীয়

পরিহরণীয় বিণ. পরিহার করার যোগ্য, বর্জনীয়।

পরিহরণ

পরিহরণ [ pari-haraṇa ] বি. পরিহার, ত্যাগ, বর্জন (মোহপরিহরণ, লোভপরিহরণ)। [সং. পরি + হরণ]। পরিহরণীয় বিণ. পরিহার করার যোগ্য, বর্জনীয়। পরিহরা ক্রি. (কাব্যে) ত্যাগ করা (‘পরিহারি ভব-সুখদুঃখ’: দ্বি.রা)। পরিহর্তব্য বিণ. পরিহারযোগ্য, বর্জনীয়।