প্রায়োপবেশ

প্রায়োপবেশ, প্রায়োপবেশন [ prāẏōpa-bēśa, prāẏōpa-bēśana ] বি. মৃত্যু-কামনায় উপবাসী থেকে উপবেশন। [সং. প্রায়3 + উপবেশ, উপবেশন]। প্রায়োপবিষ্ট বিণ. প্রায়োপবেশন করেছে এমন।

প্রায়ান্ধকার

প্রায়ান্ধকার [ prāẏāndha-kāra ] বি. অন্ধকারপ্রায় -এর অশুদ্ধ কিন্তু বহুল প্রচলিত রূপ।

প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত [ prāẏaścitta ] বি. 1 পাপমোচনের জন্য অনুষ্ঠান বা স্বেচ্ছায় গৃহীত শাস্তি; 2 চিত্তের বিশুদ্ধতাসাধন। [সং. প্রায়ঃ (প্রায়স্) + চিত্ত]।

প্রায়শ

প্রায়শ, (বর্জি.) প্রায়শঃ [ prāẏaśa, (barji.) prāẏaśḥ ] (-শস্) অব্য. ক্রি-বিণ. প্রায়ই, সচরাচর, খুব ঘন ঘন (এখানে প্রায়শ এমন ঘটে)। [সং. প্রায় + শস্]।

প্রায়

প্রায়1 [ prāẏa1 ] ক্রি-বিণ. 1 সাধারণত, সচরাচর (এমন তো প্রায় ঘটে); 2 (আঞ্চ.) ঘন ঘন, বারংবার (সে প্রায় এখানে আসে)। [সং. প্রায়স্]। প্রায়ই ক্রি-বিণ. নিয়মিত; ঘনঘন। প্রায়2 [ prāẏa2 ] বিণ. 1 সদৃশ, তুল্য (মৃতপ্রায়, প্রায় অন্ধ); 2 কাছাকাছি, কিছু কম (প্রায় প্রতিদিন, প্রায় এক সের)। [সং. প্র + √ ই + অ; বিকল্পে প্র + √ অয়্ + অ]। প্রায়3 [ prāẏa3 ] বি. 1 অনশনে মৃত্যু; 2 মৃত্যু-কামনায় উপবাস (প্রায়োপবেশন); 3 বাহুল্য। [সং. প্র + √ ই + অ; প্র + √ অয়্ + অ]।

প্রাবৃত

প্রাবৃত [ prābṛta ] বিণ. 1 আচ্ছাদিত, আব়ৃত; 2 বেষ্টিত। [সং. প্র + আবৃত]। প্রাবৃতি বি. 1 আবরণ, আচ্ছাদন; 2 বেড়া।