পাঁদাড়

পাঁদাড় [ pān̐dāḍ় ] বি. বাড়ির পিছনের নোংরা জঞ্জালপূর্ণ জায়গা। [দেশি]।

পাঁড়ে

পাঁড়ে [ pān̐ḍ়ē ] বি. হিন্দুস্হানি ব্রাহ্মণদের পদবিবিশেষ। [হি. পাণ্ডে]।

পাঁজিপুঁথি

পাঁজিপুঁথি বি. 1 পঞ্জিকা ও শাস্ত্রগ্রন্হাদি; 2 পুঁথিপত্র।

পাঁজাকোলা

পাঁজাকোলা বিণ. প্রসারিত দুই হাতে আঁকড়ে ধরে কোলের কাছে তোলা হয়েছে এমন।

পাঁজা

পাঁজা1 [ pān̐jā1 ] বি. আঁটি, গুচ্ছ, রাশি (‘রোদে রাঙা ইটের পাঁজা’: সু. রা)। [সং. পুঞ্জ]। পাঁজা2 [ pān̐jā2 ] বি. দুই হাত প্রসারিত করে জড়িয়ে ধরা বা তুলে ধরা (পাঁজা করে তোলা)। [ফা. পঞ্জহ্]। পাঁজাকোলা বিণ. প্রসারিত দুই হাতে আঁকড়ে ধরে কোলের কাছে তোলা হয়েছে এমন।

পাঁজরা

পাঁজর, পাঁজরা [ pān̐jara, pān̐jarā ] বি. পঞ্জর, বুকের ও পাশের হাড়। [সং. পঞ্জর]।

পাঁজর

পাঁজর, পাঁজরা [ pān̐jara, pān̐jarā ] বি. পঞ্জর, বুকের ও পাশের হাড়। [সং. পঞ্জর]।

পাঁচুই

পাঁচই, পাঁচুই বি. মাসের পাঁচ তারিখ। ☐ বিণ. পাঁচ তারিখের (পাঁচই পৌষ)।

পাঁচই

পাঁচই, পাঁচুই বি. মাসের পাঁচ তারিখ। ☐ বিণ. পাঁচ তারিখের (পাঁচই পৌষ)।

পাঁচকথা

পাঁচকথা বি. 1 অনেক কথা; নানা কথা; 2 কটু কথা।