পাচন

পাচন [ pācana ] বিণ. পরিপাক করায় এমন, হজমি। ☐ বি. পাঁচন এর বানানভেদ। [সং. √ পচ্ + ণিচ্ + অন]। পাচনযন্ত্র বি. পরিপাক যন্ত্র, digestive organ (বি.প.)।

পাচকরস

পাচকরস বি. পাকস্হলীর রসবিশেষ যা ভুক্ত দ্রব্য হজম করায়, gastric juice (বি.প.)।

পাচিকা

পাচিকা বি. বিণ. (স্ত্রী.) রাঁধুনি স্ত্রীলোক।

পাচক

পাচক [ pācaka ] বিণ. 1 পরিপাক করায় এমন, হজমি (পাচকরস); 2 রন্ধনকারী (পাচক ঠাকুর)। ☐ বি. রাঁধুনি, সূপকার। [সং. √ পচ্ + ণিচ্ + অক]। পাচিকা বি. বিণ. (স্ত্রী.) রাঁধুনি স্ত্রীলোক। পাচকরস বি. পাকস্হলীর রসবিশেষ যা ভুক্ত দ্রব্য হজম করায়, gastric juice (বি.প.)।

পাঙ্গাশ

পাঙ্গাশ2 [ pāṅgāśa2 ] বিণ. পাংশুবর্ণ, ফ্যাকাসে। [সং.পাংশু]।

পাগলা

পাগলা বিণ. বি. 1 (আদরে) পাগল (পাগলা ছেলে); 2 খ্যাপা (পাগলা হাতি)। স্ত্রী. পাগলী।

পাগলামো

পাগলামো বি. পাগলের বা নির্বোধের মতো আচরণ।