পাট
পাট1 [ pāṭa1 ] বি. 1 রেশম, কৌষেয় (পাটবস্ত্র); 2 নালিতা, কোষ্টাগাছ বা তার আঁশ, jute; 3 পাটা, তক্তা, ফলক (ধোপার পাট); 4বৈষ্ণবদের তীর্থ (শ্রীপাট); 5 আসন, গদি, সিংহাসন (রাজ্যপাট); 6 অস্তাচল (‘সূর্য নামে পাটে’); 7 স্তর, ভাঁজ (কাপড়টা পাটে পাটে ছিঁড়েছে, পাটভাঙা শাড়ি)। [সং. পট্ট]। পাট2 [ pāṭa2 ] বি. 1 লেপা মাজা প্রভৃতির দ্বারা পারিপাট্যসাধন; 2 কাজকর্ম, কাজকর্মের ধারা বা অনুষ্ঠান (এখানে চায়ের পাট নেই, ও-পাট সারা হয়ে গেছে)। [সং. পাটি]। পাট3 [ pāṭa3 ] বি. পাতকুয়োর ভিতরের পোড়া মাটির বেষ্টনী। [সং. পাটক]। পাট4 [ pāṭa4 ] বিণ. প্রধান (পাটরানি)। [পাট1 দ্র]।
পাঞ্জা লড়া
পাঞ্জা কষা, পাঞ্জা লড়া ক্রি. বি. 1 দুজনের পাঁচ আঙুল ও করতল জড়াজড়ি করে হাতের শক্তি পরীক্ষা করা; 2 (আল.) প্রতিদ্বন্দ্বিতা করা।
পাঞ্জা কষা
পাঞ্জা কষা, পাঞ্জা লড়া ক্রি. বি. 1 দুজনের পাঁচ আঙুল ও করতল জড়াজড়ি করে হাতের শক্তি পরীক্ষা করা; 2 (আল.) প্রতিদ্বন্দ্বিতা করা।
পাঞ্জা
পাঞ্জা [ pāñjā ] বি. 1 পাঁচ-ফোটা-চিহ্নিত তাস; 2 পাঁচ-আঙুল সমেত করতল; 3 বাদশাহ-নবাবদের করতলের ছাপযুক্ত ফরমান বা আদেশপত্র; 4 লুডো পাশা ইত্যাদি খেলায় পাঁচের দান (ছক্কা পাঞ্জা)। [ফা. পঞ্জহ্]। পাঞ্জা কষা, পাঞ্জা লড়া ক্রি. বি. 1 দুজনের পাঁচ আঙুল ও করতল জড়াজড়ি করে হাতের শক্তি পরীক্ষা করা; 2 (আল.) প্রতিদ্বন্দ্বিতা করা।