পাণি

পাণি [ pāṇi ] বি. হাত (বীণাপাণি)। [সং. √ পণ্ + ই]। পাণিগ্রহ, পাণিগ্রহণ, পাণিপীড়ন বি. বিবাহ. পরিণয়। পাণিপ্রার্থী (-র্থিন্) বিণ. বিবাহ করতে ইচ্ছুক।

পাড়ি জমানো

পাড়ি জমানো ক্রি. বি. পার হওয়া, অপর পারে পৌঁছানো; রওনা হওয়া।

পাড়ি

পাড়ি [ pāḍ়i ] বি. 1 পার হওয়া, উত্তরণ (পাড়ি দেওয়া); 2 নদী খাল বিল ইত্যাদির এক পার থেকে অন্য পার পর্যন্ত বিস্তার (লম্বা পাড়ি, ‘অচিনকূলে পাড়ি দেব’: রবীন্দ্র)। [সং. পট্ট > পাড় + বাং. ই]। পাড়ি জমানো ক্রি. বি. পার হওয়া, অপর পারে পৌঁছানো; রওনা হওয়া।

পাড়ানো

পাড়ানো ক্রি. বি. অপরের দ্বারা পাতিত করানো বা নামানো; নিদ্রায় প্রবৃত্ত করানো (ঘুম পাড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

পাড়ানিয়া

পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)।

পাড়ানি

পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)।

পাড়াকুঁদুলি

পাড়াকুঁদুলি বি. বিণ. (স্ত্রী.) প্রতিবেশীদের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে বেড়ায় এমন স্ত্রীলোক।

পাড়াগাঁ

পাড়াগাঁ বি. পল্লিগ্রাম, গ্রামাঞ্চল (পাড়াগাঁয়ে বাস করে)।

পাড়াগেঁয়ে

পাড়াগেঁয়ে বিণ. গ্রামে জাত; পল্লিগ্রাম-সংক্রান্ত; গ্রাম্য।