পাথরি

পাথরি, পাথুরি [ pāthari, pāthuri ] বি. মূত্রাশয়ের ব্যাধিবিশেষ, অশ্মরী। [বাং. পাথর + ই]।

পাথরে পাঁচ কিল

পাথরে পাঁচ কিল — ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাত্ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।

পাথরকুচি

পাথরকুচি বি. 1 পাথরের ছোটো টুকরো; 2 ওষুধ হিসাবে ব্যবহৃত ছোটো গুল্মবিশেষ।

পাথর

পাথর [ pāthara ] বি. 1 ভূত্বকে মাটির নীচে প্রাপ্ত কঠিন বস্তু বা তার টুকরো, প্রস্তর, শিলা; 2 প্রস্তরের তৈরি থালা (পাথরে ভাত খায়); 3 রত্ন, মণি (আংটিতে পাথর ধারণ করা)। [সং. প্রস্তর]। পাথরকুচি বি. 1 পাথরের ছোটো টুকরো; 2 ওষুধ হিসাবে ব্যবহৃত ছোটো গুল্মবিশেষ। পাথরচাপা কপাল বি. যে মন্দ ভাগ্য কিছুতেই ভালো হয় না। পাথরচুন দ্র চুন। পাথরে পাঁচ কিল — ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাত্ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।

পাত্রস্থ

পাত্রস্থ বিণ. বিবাহে বরের হাতে সমর্পিত (মেয়েটাকে পাত্রস্হ করে এখন সে নিশ্চিন্ত)।