পাদপ

পাদপ বি. (পা অর্থাত্ মূলদ্বারা পান করে বলে) গাছ।

পাদপদ্ম

পাদপদ্ম বি. পদ্মের মতো কোমল বা সুন্দর পা।

পাদপীঠ

পাদপীঠ বি. পা রাখার স্হান, পিঁড়ি, টুল প্রভৃতি (‘কর্দমে মিলে বা পাদপীঠ’: সু. দ.)।

পাদপূরণ

পাদপূরণ বি. 1 শ্লোকাদির অরচিত অংশ বা শূন্য স্হান পূর্ণ করা; 2 ছন্দোবদ্ধ পঙ্ক্তির পূর্ণতাসাধক বাক্যালংকার।

পাদপ্রদীপ

পাদপ্রদীপ বি. রঙ্গমঞ্চে অভিনেতার পায়ের কাছে যে আলো স্হাপন করা হয়, ফুটলাইট।

পাদমূল

পাদমূল বি. পায়ের নিম্নদেশ, গোড়ালি।