প্রিয়পাত্র

প্রিয়পাত্র বিণ. প্রীতিভাজন; স্নেহাস্পদ; প্রণয়ভাজন। স্ত্রী. প্রিয়পাত্রী।

প্রিয়দর্শিনী

প্রিয়দর্শিনী বিণ. স্ত্রী. প্রিয়দর্শী (-র্শিন্) বিণ. 1 প্রিয়দর্শন, সুন্দর; 2 যে সকলকে প্রীতির চোখে দেখে। ☐ বি. সম্রাট অশোক।

প্রিয়দর্শী

প্রিয়দর্শী (-র্শিন্) বিণ. 1 প্রিয়দর্শন, সুন্দর; 2 যে সকলকে প্রীতির চোখে দেখে। ☐ বি. সম্রাট অশোক। ☐ বিণ. স্ত্রী. প্রিয়দর্শিনী।

প্রিয়দর্শন

প্রিয়দর্শন বিণ. সুদৃশ্য; সুন্দর (প্রিয়দর্শন যুবক)।

প্রিয়তমা

প্রিয়তমা স্ত্রী. প্রিয়তম বিণ. সবচেয়ে প্রিয় বা প্রণয়ভাজন।

প্রিয়তম

প্রিয়তম বিণ. সবচেয়ে প্রিয় বা প্রণয়ভাজন। স্ত্রী. প্রিয়তমা।

প্রিয়জন

প্রিয়জন বি. প্রিয় ব্যক্তি, প্রিয়পাত্র; বন্ধু; আত্মীয়স্বজন।