প্রীতিসম্ভাষণ

প্রীতিসম্ভাষণ বি. প্রণয় স্নেহ বা বন্ধুত্বসূচক আলাপ বা সম্বোধন।

প্রীতি

প্রীতি [ prīti ] বি. 1 সন্তোষ, তৃপ্তি; 2 প্রেম, প্রণয়, ভালোবাসা, অনুরাগ; 3 আহ্লাদ; 4 বন্ধুত্ব। [সং. √ প্রী + তি]। প্রীতিউপহার বি. প্রীতির চিহ্নস্বরূপ উপহার। প্রীতিভাজন বিণ. স্নেহাস্পদ; প্রণয়ের পাত্র। প্রীতিভোজ, প্রীতিভোজন বি. আনন্দোত্সব উপলক্ষ্যে ভোজ। প্রীতিসম্ভাষণ বি. প্রণয় স্নেহ বা বন্ধুত্বসূচক আলাপ বা সম্বোধন। প্রীতিসম্মেলন বি. বন্ধুত্বমূলক মিলন বা সভা। প্রীতিসূচক বিণ. প্রীতিজ্ঞাপক।

প্রীণন

প্রীণন বি. প্রীতিসম্পাদন, প্রীতিসাধন।

প্রীণ

প্রীণ [ prīṇa ] বিণ. 1 প্রীত; 2 পুরাতন, প্রাচীন। [সং. √ প্রী + ত (নি.)]। প্রীণন বি. প্রীতিসম্পাদন, প্রীতিসাধন।

প্রিয়সখী

প্রিয়সখী স্ত্রী. প্রিয়সখ, (বাং. প্রয়োগ) প্রিয়সখা বি. প্রীতিভাজন বা অন্তরঙ্গ বন্ধু।

প্রিয়সখা

প্রিয়সখ, (বাং. প্রয়োগ) প্রিয়সখা বি. প্রীতিভাজন বা অন্তরঙ্গ বন্ধু। স্ত্রী. প্রিয়সখী।