পোষা

পুষা, পোষা [ puṣā, pōṣā ] ক্রি. বি. 1 লালন করা (বিড়াল পুষেছে); 2 পালন করা (সে অনেক লোককে পোষে); 3 বশে রেখে পালন করা (বাঁদর পোষা); 4 সযত্নে রক্ষা করা (আশা পুষে রাখা)। [সং. √ পুষ্ + বাং. আ]। পোষা1 [ pōṣā1 ] ক্রি. পোষানো। [< সং. √ পুষ্]। পোষা2 [ pōṣā2 ] বি. ক্রি. পুষা -র চলিত রূপ (ছাগল পোষা)। বিণ. পালন করা হয়েছে বা পোষ মেনেছে এমন (পোষা বাঁদর)। [পুষা দ্র]। পোষা কুকুর (বিদ্রুপে) একান্ত অনুগত ব্যক্তি।

পুষা

পুষা, পোষা [ puṣā, pōṣā ] ক্রি. বি. 1 লালন করা (বিড়াল পুষেছে); 2 পালন করা (সে অনেক লোককে পোষে); 3 বশে রেখে পালন করা (বাঁদর পোষা); 4 সযত্নে রক্ষা করা (আশা পুষে রাখা)। [সং. √ পুষ্ + বাং. আ]।

পুলে

পুলে [ pulē ] বি. ছেলে -র সমার্থক সহচর শব্দ (ছেলেপুলে)। [দেশি। পিলে2 দ্র]।

পুলিশ কমিশনার

পুলিশ কমিশনার বি. জেলাস্তরের বা সদরের উচ্চপদস্হ পুলিশ কর্মচারীবিশেষ।

পুলিশি

পুলিশি বিণ. 1 পুলিশসংক্রান্ত (পুলিশি হাঙ্গামা); 2 পুলিশসুলভ (পুলিশি মেজাজ)।

পুলিশ

পুলিশ [ puliśa ] বি. 1 শান্তিরক্ষাদি কাজে নিযুক্ত সরকারি বিভাগ (পুলিশে চাকরি করেন); 2 উক্ত বিভাগের কর্মচারী, আরক্ষিক। [ইং. police]। পুলিশি বিণ. 1 পুলিশসংক্রান্ত (পুলিশি হাঙ্গামা); 2 পুলিশসুলভ (পুলিশি মেজাজ)। পুলিশ কমিশনার বি. জেলাস্তরের বা সদরের উচ্চপদস্হ পুলিশ কর্মচারীবিশেষ। পুলিশ সাহেব বি. উচ্চ পদস্হ পুলিশ কর্মচারীবিশেষ।

পুলিপোলাও

পুলিপোলাও [ pulipōlāō ] বি. নির্বাসন; দ্বীপান্তর (‘কত লোক যাবজ্জীবন পুলিপোলাও চলে যাচ্ছে’: শরদিন্দু)। [< মাল. Pulo Penang]।

পুলিন্দা

পুলিন্দা [ pulindā ] বি. ছোটো পুঁটলি, বাণ্ডিল, গাঁঠরি। [হি. পুলিন্দা]।

পুলিপিঠে

পুলি1, পুলিপিঠে [ puli1, puli-piṭhē ] বি. ভিতরে পুর দেওয়া পটোলাকৃতি পিঠেবিশেষ (ক্ষীরপুলি, চন্দ্রপুলি)। [সং. পোলী]।