পূর্ণ

পূর্ণ [ pūrṇa ] বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. পূর্ণতা, পূর্ণত্ব। পূর্ণকাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। পূর্ণগর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। পূর্ণগ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। পূর্ণচন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। পূর্ণচ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। পূর্ণপক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। পূর্ণবয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. পূর্ণবয়স্কা। পূর্ণব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। পূর্ণমন্ত্রী বি....

পূর্ণিমা

পূর্ণিমা [ pūrṇimā ] বি. যে তিথিতে চন্দ্র ষোলোকলা অর্থাত্ পূর্ণাবয়ব প্রাপ্ত হয়, শুক্লপক্ষের পঞ্চদশ তিথি। [সং. পূর্ণ + ইম + আ]।

পূরিকা

পূরী, পূরিকা [ pūrī, pūrikā ] বি. পুরযুক্ত খাদ্যবস্তু; পুরি, কচুরি ইত্যাদি। [সং. পুর্ + অ + ঈ, +ক + আ]।

পূরী

পূরী, পূরিকা [ pūrī, pūrikā ] বি. পুরযুক্ত খাদ্যবস্তু; পুরি, কচুরি ইত্যাদি। [সং. পুর্ + অ + ঈ, +ক + আ]।

পূরা

পূরা [ pūrā ] ক্রি. (সাধু) 1 পূর্ণ করা (‘পূরায় কত সাধ’: রবীন্দ্র; পেট পুরে খাওয়া); 2 পূর্ণ হওয়া (‘আসা না পূরিল’: রা. প্র.)। ☐ বিণ. সম্পূর্ণ (পূরা অধিকার, পূরা সময়ের কাজ)। [সং. √ পূর্ + অ=পূর + বাং. আ]। দ্র পুরা3।

পূরয়িতা

পূরয়িতা [ pūraẏitā ] (-য়িতু) বিণ. পূর্ণকারী, পরিপূর্ণকারী (সাধপূরয়িতা)। [সং. √ পূর্ + ণিচ্ + তৃ]।

পুরন্ত

পূরন্ত, পুরন্ত [ pūranta, puranta ] বিণ. ভরতি, ভরপুর, পূর্ণ হয়েছে এমন (পুরন্ত যৌবন)। [সং. √ পূর্ + বাং. অন্ত]।

পূরন্ত

পূরন্ত, পুরন্ত [ pūranta, puranta ] বিণ. ভরতি, ভরপুর, পূর্ণ হয়েছে এমন (পুরন্ত যৌবন)। [সং. √ পূর্ + বাং. অন্ত]।

পূরণবাচক

পূরণবাচক বিণ. 1 গুণবাচক, গুণনসংক্রান্ত; 2 সংখ্যার ক্রমবাচক, ordinal.

পূরণ

পূরণ [ pūraṇa ] বি. 1 পূর্ণ করা বা হওয়া (বাসনাপূরণ, ক্ষতিপূরণ); 2 সমাধান (সমস্যাপূরণ); 3 বৃদ্ধি; 4 (গণি.) গুণন, multiplication. ☐ বিণ. পূর্ণকারক, পূরক। [সং. √ পূর্ + অন]। পূরণবাচক বিণ. 1 গুণবাচক, গুণনসংক্রান্ত; 2 সংখ্যার ক্রমবাচক, ordinal.