পেঁচো

পেঁচো [ pēn̐cō ] বি. পঞ্চানন্দ নামক কল্পিত অবদেবতাবিশেষ, যার আক্রমণে শিশুদের ধনুষ্টঙ্কার হয় বলে বিশ্বাস। [দেশি]। পেঁচোয় পাওয়া ক্রি. বি. শিশুর ধনুষ্টঙ্কার হওয়া।

পেঁচা

পেঁচা [ pēn̐cā ] প্যাঁচা -র বর্জি. বানান।

পেঁচ

পেঁচ [ pēn̐ca ] প্যাঁচ -র বর্জি. বানান।

পেঁকো

পেঁকো [ pēn̐kō ] বিণ. 1 পাঁকযুক্ত (পেঁকো ডোবা); 2 পাঁকের মতো (পেঁকো গন্ধ)। [বাং. পাঁক + উয়া > ও]।

পৃষ্ঠাঙ্ক

পৃষ্ঠাঙ্ক বি. পৃষ্ঠার ক্রমসূচক অঙ্ক বা সংখ্যা।

পৃষ্ঠা

পৃষ্ঠা [ pṛṣṭhā ] বি. পুস্তকাদির পাতার এক পিঠ। [সং. পৃষ্ঠ + বাং. আ]। পৃষ্ঠাঙ্ক বি. পৃষ্ঠার ক্রমসূচক অঙ্ক বা সংখ্যা।