প্রৌঢ়া

প্রৌঢ়া স্ত্রী. প্রৌঢ় [ prauḍh় ] বিণ. যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি অবস্হাপ্রাপ্ত, মাঝবয়সি; প্রবীণ। [সং. প্র + √ বহ্ + ত]। বি.প্রৌঢ়তা, প্রৌঢ়ত্ব। প্রৌঢ়ি বি. 1 সম্পূর্ণতা, পরিপূর্ণতা; 2 প্রবৃদ্ধি; 3 সামর্থ্য, যোগ্যতা; 4 উদ্যোগ, অধ্যবসায়; 5 নিপুণতা। প্রৌঢ়িবাদ বি. প্রগল্ভতাযুক্ত বা হঠকারিতাপূর্ণ উক্তি।

প্রৌঢ়

প্রৌঢ় [ prauḍh় ] বিণ. যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি অবস্হাপ্রাপ্ত, মাঝবয়সি; প্রবীণ। [সং. প্র + √ বহ্ + ত]। স্ত্রী. প্রৌঢ়া। বি.প্রৌঢ়তা, প্রৌঢ়ত্ব। প্রৌঢ়ি বি. 1 সম্পূর্ণতা, পরিপূর্ণতা; 2 প্রবৃদ্ধি; 3 সামর্থ্য, যোগ্যতা; 4 উদ্যোগ, অধ্যবসায়; 5 নিপুণতা। প্রৌঢ়িবাদ বি. প্রগল্ভতাযুক্ত বা হঠকারিতাপূর্ণ উক্তি।

প্রোষ্ঠপদ

প্রোষ্ঠপদ [ prōṣṭhapada ] বি. ভাদ্রমাস। [সং. প্রোষ্ঠ (=গোরু) পদ (=পা)]।

প্রোষিতভার্য

প্রোষিতপত্নীক, প্রোষিতভার্য বি. যে স্বামীর পত্নী প্রবাসে বা বিদেশ আছে।

প্রোষিতপত্নীক

প্রোষিতপত্নীক, প্রোষিতভার্য বি. যে স্বামীর পত্নী প্রবাসে বা বিদেশ আছে।

প্রোষিতা

প্রোষিতা বিণ. (স্ত্রী.) বিদেশগতা, প্রবাসিনী (‘মিলনের সমারোহে প্রোষিতার জীর্ণ বস্ত্র প্রায়’: সু. দ.)।

প্রোষিত

প্রোষিত [ prōṣita ] বিণ. বিদেশগত, প্রবাসী। [সং. প্র + √ বস্ + ত]। প্রোষিতভর্তৃকা বি. যে স্ত্রীর স্বামী প্রবাসে বা বিদেশে আছে। প্রোষিতপত্নীক, প্রোষিতভার্য বি. যে স্বামীর পত্নী প্রবাসে বা বিদেশ আছে। প্রোষিতা বিণ. (স্ত্রী.) বিদেশগতা, প্রবাসিনী (‘মিলনের সমারোহে প্রোষিতার জীর্ণ বস্ত্র প্রায়’: সু. দ.)।

প্রোপাগাণ্ডা

প্রোপাগাণ্ডা, (বর্জি.) প্রোপাগাণ্ডা [ prōpāgāṇḍā, (barji.) prōpāgāṇḍā ] বি. প্রচার (‘পিছনে প্রোপাগাণ্ডা চলছে’: রবীন্দ্র)। [ইং. propaganda]।

প্রোৎসাহিত

প্রোৎসাহিত বিণ. অতিশয় উত্সাহপ্রাপ্ত; অতিশয় উত্সাহযুক্ত।