প পৌর্ব পৌর্ব [ paurba ] বিণ. 1 পূর্বকালের, আগের, বিগত (পৌর্বদেহ); 2 পূর্বদিকের, পূর্বাঞ্চলের, প্রাচ্য। [সং. পূর্ব + অ]। স্ত্রী. পৌর্বী। পৌর্বদেহিক, পৌর্বদৈহিক বিণ. পূর্বদেহঘটিত; পূর্বজন্মের।
প পৌরাণিক পৌরাণিক [ paurāṇika ] বিণ. 1 পুরাণসম্বন্ধীয় (পৌরাণিক কাহিনি); 2 পুরাণবেত্তা; 3 প্রাচীন; 4 পুরাণের বিষয়বস্তু অবলম্বনে রচিত (পৌরাণিক নাটক)। [সং. পুরাণ + ইক]। স্ত্রী. পৌরাণিকা। বি. পৌরাণিকতা।
প পৌরসংঘ পৌরসভা, পৌরসংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি।
প পৌরসভা পৌরসভা, পৌরসংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি।