প্যাকেট

প্যাকেট বি. কাগজ বা অন্য কোনো জিনিসের মোড়ক।

প্যাক করা

প্যাক করা [ pyāka karā ] ক্রি. বি. বাক্সো বা অন্য কোনো আধারে আবদ্ধ করা। [ইং. pack]। প্যাকবন্দি বিণ. বাক্সো বা প্যাকেটে আবদ্ধ। প্যাকেট বি. কাগজ বা অন্য কোনো জিনিসের মোড়ক। প্যাকিং বি. মোড়ক; আবদ্ধকরণ।

প্যাঁচোয়া

প্যাঁচালো, প্যাঁচোয়া [ pyān̐cālō, pyān̐cōẏā ] বিণ. 1 কুটিল (প্যাঁচালো মন); 2 জটিল (প্যাঁচালো সমস্যা); 3 কপট (প্যাঁচালো লোক)। [বাং. প্যাঁচ + আলো, উয়া > ওয়া]।

প্যাঁচালো

প্যাঁচালো, প্যাঁচোয়া [ pyān̐cālō, pyān̐cōẏā ] বিণ. 1 কুটিল (প্যাঁচালো মন); 2 জটিল (প্যাঁচালো সমস্যা); 3 কপট (প্যাঁচালো লোক)। [বাং. প্যাঁচ + আলো, উয়া > ওয়া]।

প্যাঁচানো

প্যাঁচানো [ pyān̐cānō ] ক্রি. বি. 1 পাকানো, জড়ানো (লাটাইয়ে সুতো প্যাঁচানো); 2 ঘুরিয়ে ঘুরিয়ে আঁটা; 3 কূট চালের দ্বারা জটিল করে তোলা; 4 কোনো বিষয়ে জড়িত করা (এ ব্যাপারে তাকে প্যাঁচাচ্ছে কেন?)। ☐ বিণ. উক্ত অর্থে। [প্যাঁচা2 দ্র]।

প্যাঁচা

প্যাঁচা1 [ pyān̐cā1 ] বি. পেচক, বড়ো মাথা ও তীক্ষ্ণ বাঁকানো ঠোঁটবিশিষ্ট নিশাচর মাংসাশী পাখিবিশেষ। [সং. পেচক]। স্ত্রী. পেঁচি। প্যাঁচা2 [ pyān̐cā2 ] ক্রি. প্যাঁচানো, প্যাঁচ দেওয়া। [ফা. পেচ্ + বাং. আ]।

প্যাঁচ

প্যাঁচ [ pyān̐ca ] বি. 1 পাক, মোচ়ড় (তারে প্যাঁচ দেওয়া); 2 স্ক্রু (প্যাঁচ আঁটো); 3 কূট চাল, চক্রান্ত (প্যাঁচে ফেলা, কথার প্যাঁচ); 4 কঠিন সমস্যা, সংকট (প্যাঁচে পড়েছি); 5 আক্রমণ করার বা আঁকড়ে ধরার কৌশল (কুস্তির প্যাঁচ); 6 জড়াজড়ি (ঘুড়ির প্যাঁচ)। [ফা. পেচ্]।

প্যাঁক দেওয়া

প্যাঁক দেওয়া ক্রি. বি. (অশোভন) বিদ্রুপাত্মক ধ্বনি দেওয়া, ব্যঙ্গবিদ্রুপ করা (এই পোশাকে সেখানে গেলে লোকে প্যাঁক দেবে)।