নিদানবিদ্যা
নিদানতত্ত্ব, নিদানবিদ্যা, নিদানশাস্ত্র বি. রোগের মূল কারণ ও লক্ষণাদি নির্ণায়ক শাস্ত্র।
নিদিধ্যাসন
নিদিধ্যাস, নিদিধ্যাসন [ nididhyāsa, nididhyāsana ] বি. 1 শ্রুত অর্থের মনন ও একতান মনে ধ্যান; 2 একান্ত মনে বা নিবিষ্টমনে দেহজ্ঞানরহিত হয়ে চিন্তা; 3 নিরন্তর অনুধ্যান বা বিচার। [সং. নি + √ ধ্যৈ + সন্ + অ, অন]।