নিদ্রা
নিদ্রা [ nidrā ] বি. ঘুম, তন্দ্রা। [সং. নি + √ দ্রা + অ + আ]। নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া। নিদ্রাকর্ষণ বি. ঘুম পাওয়া। নিদ্রাগত বিণ. নিদ্রিত। নিদ্রাজনক বিণ. ঘুমপাড়ানি। নিদ্রাতুর বিণ. ঘুমে কাতর। নিদ্রাবিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)। নিদ্রাবেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া। নিদ্রাভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ। নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা। নিদ্রাভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত। নিদ্রায়-মান বিণ. ঘুমোচ্ছে এমন। নিদ্রালস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত (‘নিদ্রালস আঁখি’: রবীন্দ্র)। স্ত্রী. নিদ্রালসা। নিদ্রালু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়। নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন। স্ত্রী. নিদ্রিতা। নিদ্রোত্থিত বিণ....