ন নিনু নিনু [ ninu ] বিণ. (আঞ্চ.) 1 নিচু, হেঁট; 2 হীন। [তু. নিচু, নত-তু. হি. নিনৌনা=নিচু হওয়া, to bend]।
ন নিনাদ নিনাদ [ nināda ] বি. 1 শব্দ (শঙ্খনিনাদ); 2 গর্জন, চিত্কার। [সং. নি + √ নদ্ + অ]। নিনাদিত বিণ. 1 শব্দিত; ধ্বনিত (শতকণ্ঠে নিনাদিত হল); 2 গর্জনপূর্ণ।
ন নিধুবন নিধুবন1 [ nidhubana1 ] বি. 1 রমণ, মৈথুন; 2 ক্রীড়াকৌতুক, আমোদপ্রমোদ। [সং. নি + ধুবন]। নিধু-বন2 [ nidhu-bana2 ] বি. বৃন্দাবনের নিধু নামক স্হানের বন, রাধাকৃষ্ণের কেলিকানন। [বাং. নিধু + বন]।
ন নিধি নিধি [ nidhi ] বি. 1 আধার, ভাণ্ডার (গুণনিধি); 2 রত্ন, ধনরত্ন (‘না জানি কি নিধি দিয়া গড়িল চতুর বিধি’: দে. সে.); 3 গচ্ছিত ধন; 4 তহবিল; 5 বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত ধন, fund (‘গান্ধিস্মৃতি নিধি’); 6 কুবেরের ধন। [সং. নি + √ ধা + ই]।
ন নিধান নিধান [ nidhāna ] বি. 1 আধার, ভাণ্ডার, আগার (করুণানিধান); 2 নিধি; 3 অর্পণ, স্হাপন; 4 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্ক গণনের প্রথম রাশি, base of logarithm (বি. প.); 5 আমানত, deposit (স.প.)। [সং. নি + √ ধা + অন]।