নিন্দা

নিন্দা [ nindā ] বি. কুত্সা, অপবাদ, অখ্যাতি, কলঙ্ক, বদনাম। ☐ ক্রি. (কাব্যে) 1 নিন্দা করা; 2 দোষ দেওয়া; 3 ভর্ত্সনা করা (‘কেন নিন্দ মোরে’)। [সং. √ নিন্দ্ + অ + আ]। নিন্দাজনক বিণ. কলঙ্কজনক। নিন্দাবাদ বি. কুত্সা। নিন্দার্হ বিণ. নিন্দার যোগ্য, নিন্দনীয়। নিন্দাসূচক বিণ. নিন্দা বুঝায় এমন।

নিন্দনীয়

নিন্দনীয় [ nindanīẏa ] বিণ. নিন্দার যোগ্য, যাতে নিন্দা হয় (নিন্দনীয় আচরণ)। [সং. √ নিন্দ্ + অনীয়]।

নিন্দন

নিন্দন [ nindana ] বি. নিন্দা করা; নিন্দা। [সং. √ নিন্দ্ + অন]।

নিন্দক

নিন্দক [ nindaka ] (অপ্র.) বিণ. নিন্দাকারী, যে নিন্দা করে। [সং. নিন্দ্ + অক]।

নিপাতন

নিপাতন [ nipātana ] বি. 1 বিনাশন, ধ্বংসসাধন; 2 অধঃপতন; 3 (ব্যাক.) ব্যাকরণের নিয়ম বা সূত্রের ব্যতিক্রম। [সং. নি + √ পত্ + অন]। নিপাতিত বিণ. 1 বিনাশিত; 2 অধঃক্ষিপ্ত, নীচে ফেলা হয়েছে এমন, যা বা যাকে অধঃপাতিত করা হয়েছে এমন।

নিপাত

নিপাত [ nipāta ] বি. 1 মরণ, মৃত্যু, ধ্বংস, বিনাশ (নিপাত হওয়া, নিপাত যাওয়া); 2 অধঃপাত। [সং. নি + √ পত্ + অ]।

নিপাট

নিপাট [ nipāṭa ] বিণ. ভাঁজহীন, কোঁচকায়নি এমন (নিপাট জামাকাপড়)। ☐ বিণ-বিণ. নিছক, নিতান্ত, একেবারে (নিপাট ভালোমানুষ)। [বাং. নি + পাট (ভাঁজ)]।