নেবা

নিবা, নেবা, নিভা, নেভা [ nibā, nēbā, nibhā, nēbhā ] ক্রি. 1 নির্বাপিত হওয়া (প্রদীপ নিবল, আগুন নিভেছে, ‘ঘেরিল যামিনী, নিভিল আলো’: রবীন্দ্র); 2 (আল.) অবসানপ্রাপ্ত হওয়া, ফুরিয়ে যাওয়া (উত্সাহ নিবে গেছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [পা. √ নিব্বা < সং. নির্-বা]। নিবানো, নেবানো, নিভানো, নেভানো ক্রি. নির্বাপিত করা, নিবিয়ে দেওয়া। ☐ বি. উক্ত অর্থে (নেভানো হয়ে গেছে?)। ☐ বিণ. উক্ত অর্থে (নেভানো আগুন)। নিবনিব, নিবুনিবু বিণ. প্রায় নিভে এসেছে এমন, নির্বাপিতপ্রায়। ☐ বি. নিববার উপক্রম (প্রদীপ নিবুনিবু করছে)। নিবন্ত বিণ. প্রায় নিভে যাচ্ছে এমন (নিবন্ত প্রদীপের স্বল্প আলোকে)।

নিপুণ

নিপুণ [ nipuṇa ] বিণ. দক্ষ, পটু, কুশল (রণনিপুণ, নিপুণ কারিগর)। [সং. নি + √ পুণ্ (=শুভকর্ম) + অ]। স্ত্রী. নিপুণা। বি. নিপুণ তা, নৈপুণ্য।

নিপীত

নিপীত [ nipīta ] বিণ. নিঃশেষে পান করা হয়েছে এমন। [সং. নি + √ পা + ত]।

নিপীড়িত

নিপীড়িত বিণ. অত্যাচারিত, উত্পীড়িত, নিগৃহীত; দলিত, মর্দিত। স্ত্রী. নিপীড়িতা।

নিপীড়ন

নিপীড়ন [ nipīḍ়na ] বি. 1 উত্পীড়ন, নিগ্রহ, কষ্টদান; 2 দলন, মর্দন (শত্রুনিপীড়ন)। [সং. নি + √ পীড়্ + অন]। নিপীড়িত বিণ. অত্যাচারিত, উত্পীড়িত, নিগৃহীত; দলিত, মর্দিত। স্ত্রী. নিপীড়িতা।

নিপীড়ক

নিপীড়ক [ nipīḍ়ka ] বিণ. নিপীড়নকারী। [সং. নি + √ পীড়্ + অক]।

নিপান

নিপান [ nipāna ] বি. 1 পশুপাখি প্রভৃতির জলপান বা স্নানের জন্য নির্মিত কৃত্রিম খাত বা চৌবাচ্চা; 2 যে পাত্রে দুধ দোহন করা হয়। [বাং. নি + √ পা + অন]।

নিপাত্তা

নিপাত্তা [ nipāttā ] বিণ. যার খোঁজখবর বা ঠিকানা পাওয়া যায় না। [বাং. নি + পাত্তা]।