নিবেদন করা

নিবেদন করা ক্রি. বি. আবেদন করা; বিনীতভাবে জানানো; সমর্পণ করা।

নিবাস

নিবাস [ nibāsa ] বি. 1 বাসস্হান, আবাস, দেশ; 2 বাড়ি, বসতি (আপনার নিবাস কোথায়?)। [সং. নি + √ বস্ + অ]। নিবাসী (-সিন্) বিণ. বাসকারী, যে বাস করে। স্ত্রী. নিবাসিনী।

নিবারণীয়

নিবারণীয়, নিবার্য [ nibāraṇīẏa, nibārya ] বিণ. বারণ বা নিষেধ করতে হবে এমন, বারণ করা উচিত এমন; দমনীয়; রোধ করা বা নিবৃত্ত করা উচিত এমন। নিবারা ক্রি. (কাব্যে) নিবারণ করা (‘নিবারিব শোক তব’: মধু)। নিবারিত বিণ. নিবারণ করা হয়েছে এমন।

নিবারণ করা

নিবারণ করা ক্রি. বি. দূর করা, প্রশমিত করা; থামানো; রোধ করা; নিবৃত্ত করা; (বিরল) বারণ করা, নিষেধ করা।

নিবারণ

নিবারণ [ nibāraṇa ] বি. 1 বারণ, নিষেধ (গুরুজনের নিবারণ সত্ত্বেও); 2 দূরীকরণ, প্রশমিতকরণ (দুঃখনিবারণ)। [সং. নি + √ বারি + অন]। নিবারণ করা ক্রি. বি. দূর করা, প্রশমিত করা; থামানো; রোধ করা; নিবৃত্ত করা; (বিরল) বারণ করা, নিষেধ করা।

নিবারক

নিবারক [ nibāraka ] বিণ. নিবারণকারী, যে বারণ বা নিবারণ করে (অগ্নিনিবারক, ক্রোধনিবারক)। [সং. নি + √ বারি + অক]।

নিবাপ

নিবাপ [ nibāpa ] বি. পিতৃপুরুষের উদ্দেশে পিণ্ডাদি দান (‘পতিকুলে দিতে বাপ নিবাপ-অঞ্জলি’: য.চ.)। [সং. নি + √ বপ্ + অ]।

নিবাত

নিবাত [ nibāta ] বিণ. 1 বায়ুহীন; 2 বাতাস না থাকায় স্হির, অচঞ্চল (নিবাত প্রদীপ)। [সং. নি (=নিরুদ্ধ) + বাত]।

নেভানো

নিবানো, নেবানো, নিভানো, নেভানো ক্রি. নির্বাপিত করা, নিবিয়ে দেওয়া। ☐ বি. উক্ত অর্থে (নেভানো হয়ে গেছে?)। ☐ বিণ. উক্ত অর্থে (নেভানো আগুন)।

নিভানো

নিবানো, নেবানো, নিভানো, নেভানো ক্রি. নির্বাপিত করা, নিবিয়ে দেওয়া। ☐ বি. উক্ত অর্থে (নেভানো হয়ে গেছে?)। ☐ বিণ. উক্ত অর্থে (নেভানো আগুন)।