নিবৃত্ত

নিবৃত্ত [ nibṛtta ] বিণ. 1 সংযত, নিরস্ত, ক্ষান্ত, বিরত (এখন নিবৃত্ত হও, আর অগ্রসর হয়ো না); 2 প্রত্যাবৃত্ত, প্রত্যাবর্তন করেছে এমন। [সং. নি + √ বৃত্ + ত]। নিবৃত্তি বি. 1 বিরতি, ক্ষান্তি, অবসান (সন্দেহ নিবৃত্তি, ক্ষুন্নিবৃত্তি); 2 বৈরাগ্য (নিবৃত্তিমার্গ)।

নিবীত

নিবীত [ nibīta ] বি. 1 ওড়না, আচ্ছাদন; 2 পইতা, যজ্ঞসূত্র, উপবীত। [সং. নি + √ ব্যে + ত]।

নিবিষ্ট

নিবিষ্ট [ nibiṣṭa ] বিণ. 1 গভীর মনোযোগযুক্ত, একাগ্র, অভিনিবেশযুক্ত (নিবিষ্ট মনে চিন্তা করা); 2 মগ্ন (ধ্যাননিবিষ্ট); 3 বিন্যস্ত; 4 প্রবিষ্ট (মনকে নিবিষ্ট করা)। [সং. নি + √ বিশ্ + ত]। স্ত্রী. নিবিষ্টা। বি. নিবিষ্টতা।

নিবিড়

নিবিড় [ nibiḍ় ] বিণ. 1 অতি ঘনিষ্ঠ, গভীর (নিবিড় সম্পর্ক, নিবিড় সংযোগ); 2 ঘন, গহন, নিশ্ছিদ্র (নিবিড় বন); 3 সান্দ্র, জমাট (নিবিড় অন্ধকার); 4 গাঢ় (নিবিড় আলিঙ্গন); 5 স্হূল (নিবিড় নিতম্ব); 6 দৃঢ়, শক্ত (নিবিড় বন্ধন)। [সং. নি + √ বিড়্ + অ]। বি. নিবিড়তা।

নিবাসী

নিবাসী (-সিন্) বিণ. বাসকারী, যে বাস করে। স্ত্রী. নিবাসিনী।

নিবেদা

নিবেদা ক্রি. (কাব্যে) নিবেদন করা (নিবেদিনু তব চরণে)।