ন নিমজ্জিত নিমজ্জিত বিণ. ডুবে গেছে বা ডুবিয়ে দেওয়া হয়েছে এমন, আচ্ছন্ন, নিবিষ্ট, নিমগ্ন। স্ত্রী. নিমজ্জিতা।
ন নিম নিম1 [ nima1 ] বিণ. (উপসর্গরূপে ব্যবহৃত) অর্ধেক বা প্রায় (নিমরাজি, নিমখুন)। [ফা. নীম্]। নিম2 [ nima2 ] বি. তিক্তফলবিশেষ বা তার গাছ। [সং. নিম্ব]। নিমঘি বি. নিম ও ঘি সহযোগে ভেজে প্রস্তুত ওষুধবিশেষ। নিমতিতা, নিমতেতো বিণ. অত্যন্ত তেতো।
ন নিভৃত নিভৃত [ nibhṛta ] বিণ. 1 অপ্রকাশিত, গুপ্ত, অন্তরালে রয়েছে এমন; 2 একান্ত (নিভৃত আলাপ); 3 নির্জন, বিজন, জনহীন (‘জনসংযোগ বর্জন করে এই নিভৃত স্হানে বাস করছি’: রাজ. বসু)। ☐ বি. গোপন বা নির্জন স্হান (নিভৃতে একটা কথা বলতে চাই)। [সং. নি + √ ভৃ + ত়]।
ন নিভাঁজ নিভাঁজ [ nibhān̐ja ] বিণ. 1 ভাঁজহীন (নিভাঁজ শাড়ি); 2 ভেজালহীন, বিশুদ্ধ; 3 অমিশ্র (নিভাঁজ কুত্সা)। [বাং. নি + ভাঁজ]।
ন নিভ -নিভ [ -nibha ] বিণ. (সমাসের উত্তরপদে ব্যবহৃত) সদৃশ, তুল্য (দুগ্ধফেননিভ, পদ্মনিভ, চন্দ্রনিভ)। [সং. নি + √ ভা + অ]।