নিমখুন

নিমখুন [ nima-khuna ] বিণ. প্রায় খুন হয়েছে এমন। [বাং. নিম1 + ফা. খুন]।

নিমকি

নিমকি [ nimaki ] বি. ময়দায় প্রস্তুত নোনতা খাবারবিশেষ। ☐ বিণ. নোনতা। [বাং. নিমক + ই]।

নিমক খাওয়া

নিমক খাওয়া ক্রি. বি. পরের অন্নে পালিত হওয়া; পরের কাছে উপকৃত বা কৃতজ্ঞ থাকা।

নিমকহারাম

নিমকহারাম বিণ. কৃতঘ্ন, যে নুন খেয়েও অর্থাত্ উপকার পেয়েও তা স্বীকার করে না। বি. নিমকহারামি।

নিমক

নিমক [ nimaka ] বি. লবণ, নুন। [হি. নিমক < ফা. নমক]। নিমক খাওয়া ক্রি. বি. পরের অন্নে পালিত হওয়া; পরের কাছে উপকৃত বা কৃতজ্ঞ থাকা। নিমকদানি বি. নুন রাখার পাত্র। নিমকমহল বি. লবণ উত্পাদক জমি। নিমকহারাম বিণ. কৃতঘ্ন, যে নুন খেয়েও অর্থাত্ উপকার পেয়েও তা স্বীকার করে না। বি. নিমকহারামি। নিমকহালাল বিণ. কৃতজ্ঞ। বি. নিমকহালালি।